***নব গঠিত ২০২৩-২৪ কার্যকরী পর্ষদের সকলকে অভিনন্দন*** নতুন সদস্য ভর্তি চলছে... চলে আসুন মঙ্গলবার লিচু তলায়***

Wednesday, January 15, 2020

আগামী মঙ্গলবারের(২১/০১/২০২০) অনুশীলন সূচী


  • কবিতাঃ বনলতা সেন 
  • কবিঃ জীবনানন্দ দাশ। 

  • তথ্য বিচিত্রাঃ সনাতনী বিতর্কের নিয়মাবলি। 

ক-গ্রুপ

  • সনাতনী বিতর্কঃ জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্বগুলো  দায়ী। 

খ-গ্রুপ

  • সংসদীয় বিতর্কঃ এই সংসদ মনে করে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের  রাজনৈতিক আগ্রাসন পৃথিবীকে তৃতীয় বিশ্বাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।


'বনলতা সেন' কবিতাটি পেতে এখানে ক্লিক করুন।


Tuesday, January 14, 2020

২০১৯-২০ সেশনের ১২ তম সাপ্তাহিক অনুশীলন (১৪/০১/২০২০)

সকলের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিতর্ক পরিষদের ২০১৯-২০ সেশনের ১২ তম সাপ্তাহিক অনুশীলন। আজকের অনুশীলনে উপস্থিত ছিলেন বিতর্ক পরিষদের তত্ত্বাবধায়ক শিক্ষক জনাব দিলিপ কুমার রায়, সাবেক সদস্য মহিবুল আলম মুন। 
এছাড়াও উপস্থিত ছিলেন বিতর্ক পরিষদের শুভাকাঙ্ক্ষী জনাব মেহেদুল করিম,পুলিশ সুপার(এস.পি)আর,আর,বি, মাহিগঞ্জ,রংপুর। 

আজকের অনুশীলনের ফলাফল 
কবিতা:
১ম-উম্মে হাবীবা সুমি 
২য়- আল মাহমুদ আসাদ 
৩য়- মাহবুবুর রহমান।

সংসদীয় বিতর্কে শ্রেষ্ঠ বক্তাঃ 
যৌথ ভাবে - রেজোয়ান ইসলাম 
ও ওসমান গনী (ইসঃ স্টাডিজ)

Sunday, January 12, 2020

আবৃত্তি সংসদের নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

বন্ধু সংগঠন আবৃত্তি সংসদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কার্যকারী কমিটি ঘোষনা অনুষ্ঠান ১১জানুয়ারি লিচুতলায় অনুষ্ঠিত হয়।
বিতর্ক পরিষদের পক্ষ থেকে  আবৃত্তি সংসদের নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।


আগামী মঙ্গলবারের (১৪-০১-২০২০) অনুশীলন সূচী


  • কবিতাঃ অন্তর মম বিকশিত  করো।
  • কবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 
  • তথ্য বিচিত্রাঃ শুদ্ধ উচ্চারণ।
  • সংসদীয় বিতর্কঃ এই সংসদ মনে করে যে, বিচার প্রক্রিয়ার কালক্ষেপণেই ধর্ষককে উস্কে দিচ্ছে।

নির্ধারিত কবিতাটি পেতে এখানে ক্লিক করুন