***নব গঠিত ২০২৩-২৪ কার্যকরী পর্ষদের সকলকে অভিনন্দন*** নতুন সদস্য ভর্তি চলছে... চলে আসুন মঙ্গলবার লিচু তলায়***

Friday, December 20, 2019

আগামী মঙ্গলবারের (২৪-১২-১৯) অনুশীলন সূচী

#কবিতাঃ সশস্ত্রবাহিনীর প্রতি 
#কবিঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্। 

#তথ্য বিচিত্রাঃ সনাতনী বিতর্কে দলনেতার বক্তব্যের ধরন বা রীতিনীতি। 

ক-গ্রুপ
#সনাতনী বিতর্কঃ বর্তমান ছাত্র রাজনীতি নতুন প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। 

খ-গ্রুপ 
#সংসদীয় বিতর্কঃ এই সংসদ মনে করে যে, তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনার বাহিরে।

নির্ধারিত কবিতাটি পেতে এই লিংকে প্রবেশ করুন।

posted_by: Nondita
Re-post in blog by: JM Sadhan

Tuesday, December 17, 2019

বিজয় দিবস ২০১৯ এ বিতর্ক পরিষদ

৪৯ তম মহান বিজয় দিবসে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় উদযাপন, অংশগ্রহনে বিতর্ক পরিষদ পরিবার।

Monday, December 16, 2019

আগামী মঙ্গলবারের (১৭-১২-১৯) অনুশীলন সূচী

কবিতাঃ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা।

কবিঃ শামসুর রহমান।

তথ্য_বিচিত্রাঃ সনাতনী বিতর্কের দলনেতার বক্তব্যের ধরণ বা রীতিনীতি। (ক-গ্রুপ)

সনাতনী বিতর্কঃ পারিবারিক সুশিক্ষার অভাবই দূর্নীতি বৃদ্ধির প্রধান সহায়ক। (খ-গ্রুপ)

সংসদীয় বিতর্কঃ এই সংসদ মনে করে যে, উৎপাদন ঘাটতি নয়, অধিক মুনাফার লোভই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাধা।

Wednesday, December 11, 2019

বেগম রোকেয়া দিবসে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন কারমাইকেল কলেজ

বেগম রোকেয়া দিবস-২০১৯। বিশ্ববিদ্যালয় পর্যায় বিতর্ক প্রতিযোগিতায় (সংসদীয়) চ্যাম্পিয়ন কারমাইকেল কলেজ, রংপুর।

A Debater’s Personality: A Dreamer of Civilization -Dr. Md. Neelim Mohoshin Reza


A debater is he who disapproves one’s argument by offering contrary evidence or argument. He  has courage to face the audience without stage fear, good vocabulary and communication skills, general knowledge, outstanding leadership qualities, should be able to articulate views clears, should be positive, should enthralls the audience. I will only say two words ‘confidence’ and ‘convincing attitude’. According to me, primarily,  the content of speech is given maximum weight age making sure that data is collected from reliable sources.

Tuesday, December 10, 2019

নতুনদের প্রাণবন্ত অংশগ্রহণে ২০১৯-২০ সেশনের ৭ম সাপ্তাহিক অনুশীলন

নতুনদের উচ্ছ্বসিত এবং প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো  বিতর্ক পরিষদের ২০১৯-২০ সেশনের ৭ম সাপ্তাহিক অনুশীলন।


আজকের অনুশীলনের ফলাফলঃ

সনাতনী বিতর্কে যৌথভাবে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন,

*মাইদুল ইসলাম। 
*আল- মাহমুদ।
*ওসমান গনি।



||Via: FB Page|| Re-Post By: JM_Sadhan|| (December 10, 2019 at 06:51PM)

Saturday, December 7, 2019

১০ ডিসেম্বর'১৯ এর অনুশীলন সূচী



আগামী মঙ্গলবারের (১০-১২-১৯) অনুশীলন সূচীঃ-
#কবিতাঃ বাতাসে লাশের গন্ধ।
#কবিঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্।
#তথ্য_বিচিত্রাঃ সংসদীয় বিতর্কের প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার বক্তব্যের ধরণ বা রীতিনীতি। (ক-গ্রুপ)
#সনাতনী বিতর্কঃ দেশের বেকারত্বের মূল কারন অতিরিক্ত জনসংখ্যা। (খ-গ্রুপ)
#সংসদীয় বিতর্কঃ এই সংসদ মনে করে যে, কর্মক্ষেত্রে নারীর সম অংশগ্রহণই অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।

বাতাসে লাশের গন্ধ -রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ (কবিতাটি পেতে এখানে ক্লিক করুন )

Posted_by : Nondita ||Via: FB Page|| Auto Post By: JM_Sadhan (December 07, 2019 at 06:23PM)||

Wednesday, December 4, 2019

২০১৯-২০ সেশনের ৬ষ্ঠ অনুশীলন সুসম্পন্ন


সদস্যগণের প্রাণবন্ত উপস্থিতিতে ২০১৯-২০ সেশনের ৬ষ্ঠ অনুশীলন সুসম্পন্ন।
|Via: Facebook Page|
|Re-Post By: JM Sadhan|
 ( December 04, 2019 at 07:57PM)

Monday, December 2, 2019

আগামী মঙ্গলবারের(০৩-১২-১৯) অনুশীলন সূচী

আগামী মঙ্গলবারের(০৩-১২-১৯) অনুশীলন সূচীঃ-

#কবিতাঃ স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো।
#কবিঃ নির্মলেন্দু গুণ।

#তথ্য বিচিত্রাঃ সংসদীয় বিতর্কের নিয়মাবলি।

ক-গ্রুপঃ-
#সনাতনী_বিতর্কঃ অবাধ সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার শিক্ষার্থীদের পাঠ্য বই বিমুখ করছে।

খ-গ্রুপঃ-
#সংসদীয়_বিতর্কঃ এই সংসদ মনে করে যে, নারীর প্রতি অসামাজিক দৃষ্টিভঙ্গি, নারী মুক্তির পথে বাধা।


#Posted_by_Nondita.
#Re-post_in_Blog_ by_JM

Saturday, November 30, 2019

তত্ত্বাবধায়ক শিক্ষকের বাণী (মনীষা-৮)

ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের অন্যতম সংগঠন ‘বিতর্ক পরিষদ’-এর সাহিত্য কর্মীরা ‘মনীষা-৮’ নামক একটি স্মরনিকা প্রকাশ করছে, যা আমার কাছে খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ। স্মরনিকা এমন একটি মাধ্যম যাতে সাহিত্য প্রেমীরা তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পেয়ে থাকে। সৃজনশীল মনোভাব নিয়ে তারা যে প্রকাশনাটি করছে এর মূল্য আমার কাছে খুবই বিবেচ্য। সমাজ, প্রতিষ্ঠান, রাষ্ট্র নিয়ে তাদের সুন্দর ভাবনাগুলো নান্দনিক রূপে বিকশিত হোক এই প্রকাশনায়। তারা বেঁচে থাকুক এরকম সৃজনশীল কর্মে। তাদের কর্মে গুণগত পরিবর্তন আসুক সর্বত্র। বিতর্ক পরিষদ দীর্ঘজীবী হোক। সকলের জন্য শুভেচ্ছা নিরন্তর।

দিলীপ কুমার রায়,
সহযোগী অধ্যাপক, ইংরেজী বিভাগ,
তত্ত্বাবধায়ক শিক্ষক, বিতর্ক পরিষদ,
কারমাইকেল কলেজ, রংপুর।

কবিতা : পরিশুদ্ধতার কান্ডারী

কুসংস্কার যখন আলোকিত দিনের মত,
পথভোলা সমাজকে পথ চেনায়,
ঘুণেধরা সমাজ তখন ইস্পাত কন্ঠে জানায়-
কচুরীপানার স্তুপে ভবিষ্যতের ভিত, আমরাই গড়বো!
আফিমের নেশায় রচিত একখন্ড কাগজ যখন,
কলুষিত অনুভূতির ঢল আনে মস্তিষ্কের শিরায় উপশিরায়
বিকারগ্রস্ত এক জীব কেড়ে নেয় নিষ্পাপ প্রাণ
সমাজ কুকড়ে মরে ভাঁজে ভাঁজে ধুলো জমা আবদ্ধ চিন্তায়।
“তখন”
পরিশুদ্ধতার কান্ডারী আসে বিতর্কের নাট্যমঞ্চে
যক্তি তর্কের লাবণ্যতায় প্রকাশিত হয় সত্য,
কুসংস্কারাচ্ছন্ন তিমির রাতে ¯িœদ্ধ জ্যোৎ¯œা হাসে
আলোকিত হয় তারা, চোখ থেকেও যারা অন্ধ,
তুমি,
দাম্ভিকতার কারাগার গুড়িয়ে
যুক্তির পবিত্র প্রদীপ শিখায়,
“বিতর্কের দ্বন্দে¦ বিকশিত কর সুন্দর”


মোঃ সোহানুর রহমান
সদস্য, বিদর্ক পরিষদ, কারমাইকেল কলেজ, রংপুর।

তত্ত্বাবধায়ক শিক্ষকের বানী (মনীষা-৮)

যুক্তিবাদী মানুষ শুধু আমাদের দেশের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একজন সম্ভাবনাময় মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আর বিতর্ক চর্চার মাধ্যমেই শুদ্ধতা ও যৌক্তিকতার মেল-বন্ধন রচিত হতে পারে বিতর্ক হচ্ছে সেই চারণভূমি যেখানে প্রতিটি বিষয়কে যুক্তির কাঠগড়ায় বিশ্লেষণ করে তথ্যভিত্তিক জ্ঞান আহরণ করা যায়। বিতর্ক সে অপুর্ব শিল্পচর্চা, যেখানে প্রতিটি বিতার্কিক হয়ে উঠে একজন বাগ্মি হিসেবে। এইসব বাগ্মিরা তাদের শৈল্পিক উপস্থাপনা এবং সঠিক যুক্তি প্রদানের মাধ্যমে একটি সময় উপযোগী সিদ্ধান্তে উপনীত হতে পারে-আমি এটি বিশ্বাস করি।
“মনীষা-৮” সংখ্যা প্রকাশের মধ্যদিয়ে তারই রূপায়ণ ঘহটবে। প্রত্যাশা করি সৃজনশীল এই প্রকাশনার ধারাবাহিকতা বজায় থাকুক।

মো. রিপন মিয়া
প্রভাষক, ইতিহাস বিভাগ, তত্ত্বাবধায়ক শিক্ষক, বিতর্ক পরিষদ,
কারমাইকেল কলেজ, রংপুর।

Friday, November 29, 2019

বিতর্ক পরিষদের শিক্ষা সফর (২০১৮-১৯)

প্রতিবেদন:  মাসুদ আলম কাব্য

২০১৮-১৯ সেশনের শুরুর দিকেই আমাদের যে অসাধ্য সাধন করতে হয়েছিল তা হলো একটি সফল শিক্ষা সফরের আয়োজন। অসাধ্য এ কারনেই বলছি, এই কার্যকরি পরিষদের হাতে গোনা কয়েকজন বাদে সকল সম্পাদকই নতুন। আর সংগঠনের কাজে অপটু এই নতুনদের নিয়েই শিক্ষা সফরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সাংগঠনিক সম্পাদক মোস্তাকিমা বানুকে আহ্বায়ক করে। শিক্ষা সফর সংক্রান্ত তারিখ ও স্থান ঠিক করা হয়। ঐতিহাসিক এবং শিক্ষামূলক স্থানগুলোকে প্রাধান্য দিয়ে কান্তজিউ মন্দির ও সিংড়া ফরেস্ট যাওয়ার