***নব গঠিত ২০২৩-২৪ কার্যকরী পর্ষদের সকলকে অভিনন্দন*** নতুন সদস্য ভর্তি চলছে... চলে আসুন মঙ্গলবার লিচু তলায়***

Tuesday, November 10, 2020

বিতর্ক ভাবনা - মো ঃ আখতারুজ্জামান

প্রত্যেক মানুষের মাঝে দু’টি পক্ষ আছে। একটি ভাল ও অপরটি মন্দ । ভাল হচ্ছে সত্য ও ন্যায়ের প্রতীক এবং মন্দ অসত্য ও অন্যায়ের প্রতিফলন। আমাদের সামাজিক জীবনে এ দু’টি বস্তই বিরাজ মান এবং আখেরাতও এর প্রতিদান ভোগ করতে হবে।

Sunday, November 8, 2020

রাকিবুল হাসান প্রধান চলে গেলেন না ফেরার দেশে


দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে আজ বিকেল ৫ টায় বিতর্ক পরিষদ এর সাবেক সদস্য ও  রংপুর ক্যান্ট:পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক রাকিবুল হাসান প্রধান আমাদের ছেড়ে চলে গেছে। তার মাগফেরাতের জন্য সকলেই দোয়া করবেন। রাকিবের জানাযার নামাজ আগামীকাল(০৯/১১/২০২০) সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে।


বিতর্কের আদি কথা: দর্শন, ধর্ম ও বিজ্ঞান

আমরা প্রতিনিয়ত নানাবিধ বিষয়ের সিদ্ধান্ত নিয়ে থাকি। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ডাক্তার হব নাকি ইঞ্জিনিয়ার হব, পদার্থ পড়ব নাকি রসায়ন পড়ব, শীতের ছুটিতে সমুদ্রে যাব নাকি পাহাড়ে

Friday, November 6, 2020

A Debate on Extra-curricular or Co-curricular

When I was a school student people around me would often praise me for my some activities like debate, recitation, presentation and oratory. Those works had a special name was unknown to me. Later, my teachers named them before me as extra-curricular activities. In course of time the naming has been changed as co-curricular emphasizing the importance of those works. But time has come to calculate whether only the name has been changed or it has been institutionalized in a real sense. An example may be cited: I was before a viva-voce board for the post of a teacher and I was really in need of the job. All the candidates were asked to recite a poem Bangla or English. Most of them recited “Twinkle twinkle little star,” “Ba ba black sheep” or “Rain rain go away” type English and Bangla Rhymes. When it was my turn, I recited ‘Chharpotro’ from Sukanto Bhottacharya and expressed my extra-curricular, oh sorry, co-curricular competencies. Finally they said “You are overqualified for the post.” Are we ready to welcome a change?

Wednesday, November 4, 2020

বিতর্ক ভাবনা - মোঃ রেজাউল ইসলাম চৌধুরী (বিপ্লব)

    ইংরেজি ‘Debate’ শব্দের বাংলা অর্থ হচ্ছে বিতর্ক। ইংরেজি শব্দটি ল্যাটিন উপসর্গ ‘de’ যার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করা এবং ‘bature’ অর্থ হচ্ছে বারবার আঘাত করা। অথাৎ ক্রমাগত আঘাতের মাধ্যমে কোন কিছুকে বিচ্ছিন্ন করে ফেলা। প্রসঙ্গিকভাবে বলা যায় বিতার্কিকরা যুক্তি তর্কের মাধ্যমে সত্যকে অসত্য থেকে, সুন্দরকে অসুন্দর থেকে এবং ন্যায়কে অন্যায় থেকে আলাদা করার প্রয়াস পান। 

Friday, October 23, 2020

শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা

শরৎ মেঘে ভাসলো ভেলা, কাশফুলেতে লাগলো দোলা। 

সবার তরে সুখ বিলাতে, মা দূর্গা এলো এই ধরাতে। 

বাজুক শাঁখের মধুর সুর, অনাচার সব হোক দুর। 


#অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দর প্রতিষ্ঠত হোক সর্বত্র!#



Monday, May 25, 2020

" ঈদ মুবারক "



ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। প্রতিটা ঘরে বেজে উঠুক সুখ আর ও আনন্দ। বিতর্ক পরিষদের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মুবারক"। ঘরে থাকুন সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে ঈদ আনন্দ উপভোগ করুন।

Friday, May 8, 2020

আজ পঁচিশে বৈশাখ

আজ পঁচিশে বৈশাখ, বাংলা সাহিত্যের অনন্যপ্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ থেকে ১৫৯ বছর আগে ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে (৭ মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ) কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ক্ষণজন্মা এই মানুষটির জন্ম হয়। তাঁর লেখনীতে বাংলা সাহিত্যের সব কটি ধারা পরিপুষ্ট হয়েছে। রবীন্দ্রনাথ একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সংগীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক ও চিত্রশিল্পী। সৃষ্টিশীলতার সমান্তরালে তিনি ধর্ম, দর্শন, রাজনীতি ও সমাজভাবনা সমানভাবেই চালিয়ে গেছেন। বিশ্বভারতী তাঁর বিপুল কর্মকাণ্ডের একটি প্রধান কীর্তি। 

# আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

জন্ম:
  • ১৮২৮ সালের এই দিনে রেডক্রসের প্রতিষ্ঠাতা ঝাঁ অঁরি দুঁনাত (হেনরি ডুনান্ট) জন্মগ্রহন করেন।
  • ১৮৬১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহন করেন।
  • ১৮৬১ সালের এই দিনে প্রথম বাঙালী মহিলা চিকিৎসক কাদম্বিনী বসুর (গঙ্গোপাধ্যায়) জন্মগ্রহন করেন।
  • ১৮৮৪ সালের এই দিনে আমেরিকার ৩৩তম রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান জন্মগ্রহন করেন।
  • ১৮৯৫ সালের এই দিনে মার্কিন ঔপন্যাসিক, নাট্যকার ও কবি এডমন্ড উইলসনের জন্মগ্রহন করেন।
  • ১৮৯৯ সালের এই দিনে একজন অস্ট্রীয় অর্থনীতিবিদ ফ্রিড্রিখ হায়েক জন্মগ্রহন করেন।
  • ১৯২৪ সালের এই দিনে বাংলাদেশী সঙ্গীত শিল্পী কলিম শরাফী জন্মগ্রহন করেন।
  • ১৯৬০ সালের এই দিনে ইতালীয় ফুটবল খেলোয়াড় ফ্রাংকো বারেসি জন্মগ্রহন করেন।

মৃত্যু:
  • ১৮৭৩ সালের এই দিনে রাজনৈতিক অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল মৃত্যুবরণ করেন।
  • ১৮৮০ সালের এই দিনে ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফোবের মৃত্যুবরণ করেন।
  • ১৯০৩ সালের এই দিনে ফরাসী চিত্রশিল্পী পল গঁ গ্যার মৃত্যুবরণ করেন।
  • ১৯১১ সালের এই দিনে সাহিত্যিক ও শিক্ষাবিদ আ.ন.ম বজলুর রশীদ মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৮ সালের এই দিনে আমেরিকার সাইন্স ফিকশন লেখক রবার্ট এ হাইনলাইন মৃত্যুবরণ করেন।
  • ১৯৯৩ সালের এই দিনে দার্শনিক ও শিক্ষাবিদ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

ইতিহাস:
  • ১৭৯৪ সালের এই দিনে ফ্রান্সের রসায়ন বিজ্ঞানের জনক এ্যান্থেনিও লেভিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।
  • ১৮৬৩ সালের এই দিনে ভারতে প্রথম রেডক্রস দিবস উদযাপিত হয়।
  • ১৯০২ সালের এই দিনে দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি পাহাড় থেকে বিকট শব্দে হাঠৎ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় সেন পিয়ারে নামের একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
  • ১৯২১ সালের এই দিনে রুমানিয়ায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৫ সালের এই দিনে সোভিয়েত লাল ফৌজের বার্লিন বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট জার্মানির পরাজয় ঘটে।
  • ১৯৬২ সালের এই দিনে রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
  • ১৯৯৬ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয়।

Wednesday, May 6, 2020

শুভ বুদ্ধ পূর্ণিমা

সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।

আজ বুধবার (৬ মে)  বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। করোনা মহামারির কারণে এবার সব বিহার, প্যাগোডায় কোনও রকম বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হবে না। শুধু বৌদ্ধ বিহারে অবস্থানরত ভিক্ষু সংঘরা বিহারে ধর্মীয় অনুষ্ঠান, পূজা, বন্দনাসহ ধর্মীয় কাজ সমাধা করবেন। অন্যান্যরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে ধর্মীয় কার্য প্রতিপালন করবেন। দেশের শীর্ষ বৌদ্ধ সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে খ্যাত। খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দের এ দিনে  গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি সাধনায় সিদ্ধি লাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্বলাভের মধ্য দিয়েই জগতে  বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়।

Tuesday, April 14, 2020

অগ্নি স্নানে শুচি হোক ধরা


প্রিয় সুধী,

অগ্নি স্নানে শুচি হোক ধরা| করোনা কালের এমন গৃহবন্দী পহেলা বৈশাখে সবার সুস্থতা প্রার্থনা করি| শুভ নববর্ষ| 

-বিতর্ক পরিষদ, কারমাইকেল কলেজ

Wednesday, April 8, 2020

শোক সংবাদ


অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আমাদের সাবেক তথ্য,তত্ত্ব ও গবেষণা সম্পাদক এবং বর্তমান সদস্য
মোঃ মাহফুজার রহমান ভাইয়ার দাদি আজ সকাল ১১:৩০ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।
আমরা উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার কে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করুন (আমিন)।

বাড়ির ঠিকানাঃ
জেলাঃ লালমনিরহাট
উপজেলাঃ হাতিবান্ধা
গ্রামঃ বড়খাতা

Thursday, March 12, 2020

আগামী মঙ্গলবারের (১৭-০৩-২০২০) অনুশীলন সূচিঃ

★কবিতাঃ আমি আজ কারো রক্ত চাইতে আসিনি
★কবিঃ নির্মলেন্দু গুণ।

★তথ্য বিচিত্রাঃ সংসদীয় বিতর্কের বিভিন্ন পয়েন্ট।

★সনাতনী বিতর্কঃ ভাইরাস নয় আতঙ্ক দ্রুত ছড়ায়।

নির্ধারিত কবিতাটি পেতে এই লিংকে প্রবেশ করুন ।    
       
 

Tuesday, March 10, 2020

২০১৯-২০ সেশনের ২০ তম সাপ্তাহিক অনুশীলন

ঝরেপড়া পাতার আড়ালে গাছে গাছে আবার নতুন পাতার আগমন, কুহু-কুহু গান ধরে কোকিল আর ফুলের আবেশে ছেয়ে যায় গাছের ডাল।  বসন্তের এমনি দিনে নতুনদের প্রানবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বিতর্ক পরিষদের ২০১৯-২০ সেশনের ২০ তম সাপ্তাহিক অনুশীলন  । 

Friday, March 6, 2020

আগামী মঙ্গলবারের ( ১০-০৩-২০২০) অনুশীলন সূচিঃ


★কবিতাঃ স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো
★ কবিঃ নির্মলেন্দু গুণ।

★তথ্য বিচিত্রাঃ সনাতনী বিতর্কেে দ্বিতীয় বক্তার স্ক্রিপ্টেের ধরন।

★ সংসদীয় বিতর্কঃ রপ্তানিমুখী বানিজ্যই পারে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে।

নির্ধারিত কবিতাটি পেতে এই লিংকে প্রবেশ করুন।                         

Tuesday, March 3, 2020

২০১৯ - ২০ সেশনের ১৯ তম সাপ্তাহিক অনুশীলন

নতুনদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বিতর্ক পরিষদের ২০১৯-২০ সেশনের ১৯ তম সাপ্তাহিক অনুশীলন। উক্ত অনুশীলনে উপস্থিত ছিলেন সাবেক মূখ্য সমন্বয়ক ও বর্তমান সম্মানিত সদস্য   *সামেয়া জুন - নুরাইন । 


Friday, February 28, 2020

আগামী মঙ্গলবারের (০৩-০৩-২০২০) অনুশীলন সূচিঃ-


★কবিতাঃ বাংলা ছাড়ো
★কবিঃ সিকান্দার আবু জাফর।


★তথ্য বিচিত্রাঃ নারী দিবসের ঘটনাপ্রবাহ ও প্রেক্ষাপট।


★ সনাতনী বিতর্কঃ ইংলিশ মিডিয়াম স্কুল গুলো শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে।         


নির্ধারিত কবিতাটি পেতে এই লিংকে প্রবেশ করুন।     

Tuesday, February 25, 2020

২০১৯-২০ সেশনের ১৮ তম সাপ্তাহিক অনুশীলন


ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির মতো মানুষের মনেও ছড়িয়ে পড়ে বসন্তের রঙ। বসন্তকে বরণ করে নিতে প্রকৃতির রঙে রঙ মিলিয়ে সবাই মেতে ওঠে। এমনি ক্ষনে নতুনদের প্রানবন্ত উপস্থিতির মধ্য দিয়েই অনুষ্ঠিত হয়ে বিতর্ক পরিষদের ২০১৯-২০ সেশনের ১৮ তম সাপ্তাহিক অনুশীলন। 

Tuesday, February 18, 2020

২০১৯-২০ সেশনের ১৭ তম সাপ্তাহিক অনুশীলন

সকলের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বিতর্ক পরিষদের ২০১৯-২০ সেশনের ১৭ তম সাপ্তাহিক অনুশীলন।
           

Thursday, February 13, 2020

আগামী মঙ্গলবারের (২৫-০২-২০২০) অনুশীলন সূচীঃ-

★ কবিতাঃ কৃষ্ণকলি
★ কবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

★ তথ্য বিচিত্রাঃ  একুশের ঘটনাপ্রবাহ।

★ সনাতনী বিতর্কঃ শান্তি নয় সাম্রাজ্যবাদই বিশ্ব নেতাদের প্রধান লক্ষ্য । 

আগামী দিনের কবিতাটি পেতে এই লিংকে প্রবেশ করুন ।

Wednesday, February 12, 2020

২০১৯-২০ সেশনের ১৬ তম সাপ্তাহিক অনুশীলন

নতুনদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বিতর্ক পরিষদের ২০১৯-২০ সেশনের ১৬ তম সাপ্তাহিক অনুশীলন। উক্ত অনুশীলনে উপস্থিত ছিলেন বর্তমান তত্বাবধায়ক শিক্ষক 
জনাব দিলীপ কুমার রায় এবং সাবেক মুখ্য সমন্বয়ক ও বর্তমান সম্মানিত সদস্য জনাব মুরাদ হাসান।

Saturday, February 8, 2020

আগামী মঙ্গলবারের (১১-০২-২০২০) অনুশীলন সূচীঃ -

★ কবিতাঃ কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি
★ কবিঃ মাহবুব উল আলম চৌধুরী।

 ★ তথ্য বিচিত্রাঃ একুশের ঘটনাপ্রবাহ ( শুদ্ধ উচ্চারণ )

★সনাতনী বিতর্কঃ  শান্তি নয় সাম্রাজ্যবাদই বিশ্ব নেতাদের প্রধান লক্ষ্য   ।

নির্ধারিত কবিতাটি পেতে এই লিংকে প্রবেশ করুন

Tuesday, February 4, 2020

২০১৯-২০ সেশনের ১৫ তম সাপ্তাহিক অনুশীলন

নতুনদের প্রানবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বিতর্ক পরিষদের ২০১৯-২০ সেশনের ১৫ তম সাপ্তাহিক অনুশীলন।
 



   
আজকের অনুশীলনের ফলাফলঃ-
কবিতাঃ
১ম- মাসুদ আলম কাব্য
২য়- নন্দিতা মহন্ত
৩য়- ফাহিম মিয়া।       

সংসদীয় বিতর্কে যৌথ ভাবে সেরা বক্তা হয়েছেনঃ
* রেজওয়ান
* এস এম আল-আমীন।

Saturday, February 1, 2020

আগামী মঙ্গলবারের (০৪-০২-২০২০) অনুশীলন সূচীঃ-

#কবিতাঃ সেই গল্পটা 
#কবিঃ পূর্ণেন্দু পত্রী।

#তথ্য বিচিত্রাঃ সংসদীয় বিতর্কের নিয়মাবলি ।   


#সংসদীয় বিতর্কঃ এই সংসদ মনে করে যে, বাংলাদেশের  গার্মেন্টস শিল্প প্রসারের জন্য আলাদা  পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মান করা হোক।

নির্ধারিত কবিতাটি পেতে এই লিংকে প্রবেশ করুন । 
 

Sunday, January 26, 2020

আগামী মঙ্গলবারের (২৮-০১-২০২০) অনুশীলন সূচীঃ-


  • কবিতাঃ নির্ঝরের স্বপ্নভঙ্গ
  • কবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর  । 

  • তথ্য বিচিত্রাঃ শুদ্ধ উচ্চারণ।   

ক-গ্রুপ

  • সনাতনী বিতর্কঃ সুশিক্ষার মাধ্যমে গণসচেতনতা তৈরী করা সম্ভ।    

খ-গ্রুপ

  • সংসদীয় বিতর্কঃ এই সংসদ মনে করে যে, শিক্ষার জন্য একই ধরনের সিলেবাস প্রণয়ন করা উচিত।     

Thursday, January 23, 2020

চড়ুইভাতি

বাহে দেওয়ানির ব্যটা/বেটি,মাস্টর সাব,ভাইজান,বুবুজান,দোস্ত,সাগাই,
হামার বিতর্ক পরিষদ'ত সামনের শনিব্যর ১০ মাঘ (২৫ জানুয়া) কারমাইকেল কলেজের
বটতলাত চড়ুইভাতি

অনুষ্ঠান'ত তোমার য্যপত থাকিল। আইসেন কিন্তুুক।

সময়সূচী,
সকাল ১০টা-> নাস্তা।
দোপর ০১টা পযন্ত-> গেরামের খ্যলাধুল্যা।
দোপর ০২টা-> খাওন দাওন।
বৈকেল ০৪টা পযন্ত-> আনন্দ আড্ডা ও ভাগ্য পরিখ্যা।

দাওয়াতে মুই
ফাহিম শরিফ
আয়োজক চড়ুইভাতি।

Monday, January 20, 2020

বেতারে 'জীবনের গল্প' অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যারের জীবন কথা

বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে প্রচারিত জীবনের গল্প: জীবন, সংগ্রাম ও সফলতার কথা এফএম ১০৫.৬ মেগাহার্জে।

১৯ জানুয়ারী'২০ (রবিবার) এর অতিথি: প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাবেক বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ), সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর । [আমাদের সংগঠনের প্রতিষ্ঠা কালীন তত্বাবধায়ক শিক্ষক]

প্রযোজনায় : এ এইচ এম শরিফ, সহকারী পরিচালক (অনুষ্ঠান)
উপস্থাপনায় : জিন্নাতুন নাহার

Wednesday, January 15, 2020

আগামী মঙ্গলবারের(২১/০১/২০২০) অনুশীলন সূচী


  • কবিতাঃ বনলতা সেন 
  • কবিঃ জীবনানন্দ দাশ। 

  • তথ্য বিচিত্রাঃ সনাতনী বিতর্কের নিয়মাবলি। 

ক-গ্রুপ

  • সনাতনী বিতর্কঃ জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্বগুলো  দায়ী। 

খ-গ্রুপ

  • সংসদীয় বিতর্কঃ এই সংসদ মনে করে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের  রাজনৈতিক আগ্রাসন পৃথিবীকে তৃতীয় বিশ্বাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।


'বনলতা সেন' কবিতাটি পেতে এখানে ক্লিক করুন।


Tuesday, January 14, 2020

২০১৯-২০ সেশনের ১২ তম সাপ্তাহিক অনুশীলন (১৪/০১/২০২০)

সকলের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিতর্ক পরিষদের ২০১৯-২০ সেশনের ১২ তম সাপ্তাহিক অনুশীলন। আজকের অনুশীলনে উপস্থিত ছিলেন বিতর্ক পরিষদের তত্ত্বাবধায়ক শিক্ষক জনাব দিলিপ কুমার রায়, সাবেক সদস্য মহিবুল আলম মুন। 
এছাড়াও উপস্থিত ছিলেন বিতর্ক পরিষদের শুভাকাঙ্ক্ষী জনাব মেহেদুল করিম,পুলিশ সুপার(এস.পি)আর,আর,বি, মাহিগঞ্জ,রংপুর। 

আজকের অনুশীলনের ফলাফল 
কবিতা:
১ম-উম্মে হাবীবা সুমি 
২য়- আল মাহমুদ আসাদ 
৩য়- মাহবুবুর রহমান।

সংসদীয় বিতর্কে শ্রেষ্ঠ বক্তাঃ 
যৌথ ভাবে - রেজোয়ান ইসলাম 
ও ওসমান গনী (ইসঃ স্টাডিজ)

Sunday, January 12, 2020

আবৃত্তি সংসদের নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

বন্ধু সংগঠন আবৃত্তি সংসদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কার্যকারী কমিটি ঘোষনা অনুষ্ঠান ১১জানুয়ারি লিচুতলায় অনুষ্ঠিত হয়।
বিতর্ক পরিষদের পক্ষ থেকে  আবৃত্তি সংসদের নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।


আগামী মঙ্গলবারের (১৪-০১-২০২০) অনুশীলন সূচী


  • কবিতাঃ অন্তর মম বিকশিত  করো।
  • কবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 
  • তথ্য বিচিত্রাঃ শুদ্ধ উচ্চারণ।
  • সংসদীয় বিতর্কঃ এই সংসদ মনে করে যে, বিচার প্রক্রিয়ার কালক্ষেপণেই ধর্ষককে উস্কে দিচ্ছে।

নির্ধারিত কবিতাটি পেতে এখানে ক্লিক করুন

Wednesday, January 8, 2020

২০১৯-২০ সেশনের ১১তম সাপ্তাহিক অনুশীলন (০৭-০১-২০২০)

নতুনদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বিতর্ক পরিষদের ২০১৯-২০ সেশনের ১১তম সাপ্তাহিক অনুশীলন।
উক্ত অনুশীলনে উপস্থিত ছিলেন সাবেক মুখ্য সমন্বয়ক ও বর্তমান সম্মানিত সদস্য জনাব নুরুল আমিন মিলন শেখ।


আজকের অনুশীলনের ফলাফলঃ
কবিতাঃ
*১মঃ আল মাহমুদ
*২য়ঃ উম্মে হাবিবা সুমি
*৩য়ঃ মুরাদ।

সনাতনী বিতর্কে যৌথভাবে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন-
*আব্দুল্লাহ আল মাহমুদ আসাদ
* ওসমান গনি।

Sunday, January 5, 2020

আগামী মঙ্গলবারের (০৭-০১-২০২০) অনুশীলন সূচী

#কবিতাঃ যাত্রাভঙ্গ
#কবিঃ নির্মলেন্দু গুণ।

#তথ্য বিচিত্রাঃ শুদ্ধ উচ্চারণ।

ক-গ্রুপ
#সনাতনী বিতর্কঃ সুশিক্ষা ব্যতীত দায়িত্বশীল নাগরিক সমাজ একটি নিছক কল্পনামাত্র।

খ-গ্রুপ
#সংসদীয় বিতর্কঃ এই সংসদ মনে করে যে, তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনার বাইরে চলে যাচ্ছে।

নির্ধারিত কবিতাটি পেতে এই লিংকে প্রবেশ করুন