***নব গঠিত ২০২৩-২৪ কার্যকরী পর্ষদের সকলকে অভিনন্দন*** নতুন সদস্য ভর্তি চলছে... চলে আসুন মঙ্গলবার লিচু তলায়***

Wednesday, February 8, 2023

New post in FB pagehttp://https://ift.tt/AEJxym4

"বিতর্কের দ্বন্দে বিকশিত হোক সুন্দর" সুন্দরকে বিকশিত করার মহৎ উদ্দেশ্যে যে সংগঠনটি কতক দক্ষ ও সাংগঠনিক মানুষের হাত ধরে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সময়ের পরিক্রমায় আজ তা তিন দশকের দোরগোড়ায়। বিতর্ক পরিষদ, যা আমাদের যুক্তির দ্বৈরথে মেতে উঠে বিতর্ক করতে শেখায়। ছন্দ,আবেগের সংমিশ্রণে কবির ভাবনার গভীরতা যে কবিতায় ফুটে উঠে তার বহিঃপ্রকাশ আবৃত্তির মাধ্যমে তুলে ধরতে শেখায়। শেখায় শুদ্ধ উচ্চারণ,উপস্থাপনা ও বক্তৃতা, বিতর্ক পরিষদ ভাষাচর্চার পাশাপাশি সাংগঠনিকতা এবং সর্বোপরি একজন দক্ষ মানুষ হতে শেখায়। ভাষাচর্চার ধারা অব্যাহত রাখতে প্রতিবছরের ন্যায় ২০২২-২৩ সেশনেও নবীন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে পালিত হচ্ছে "সদস্য সংগ্রহ সপ্তাহ-২০২৩" জড়তা কাটিয়ে নিজের সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করতে আপনাদের বিতর্ক পরিষদে যুক্ত হওয়ার সাদর আমন্ত্রণ রইলো। বিতর্ক পরিষদ আপনাদের অংশগ্রহণের অপেক্ষায়... আমাদের সাথে যুক্ত হতে : মোবাইল নম্বর: 01765939449 ই-মেইল: ccrdebatingsociety@gmail.com

No comments:

Post a Comment