আজ পঁচিশে বৈশাখ, বাংলা সাহিত্যের অনন্যপ্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ থেকে ১৫৯ বছর আগে ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে (৭ মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ) কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ক্ষণজন্মা এই মানুষটির জন্ম হয়। তাঁর লেখনীতে বাংলা সাহিত্যের সব কটি ধারা পরিপুষ্ট হয়েছে। রবীন্দ্রনাথ একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সংগীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক ও চিত্রশিল্পী। সৃষ্টিশীলতার সমান্তরালে তিনি ধর্ম, দর্শন, রাজনীতি ও সমাজভাবনা সমানভাবেই চালিয়ে গেছেন। বিশ্বভারতী তাঁর বিপুল কর্মকাণ্ডের একটি প্রধান কীর্তি।
# আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-
জন্ম:
- ১৮২৮ সালের এই দিনে রেডক্রসের প্রতিষ্ঠাতা ঝাঁ অঁরি দুঁনাত (হেনরি ডুনান্ট) জন্মগ্রহন করেন।
- ১৮৬১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহন করেন।
- ১৮৬১ সালের এই দিনে প্রথম বাঙালী মহিলা চিকিৎসক কাদম্বিনী বসুর (গঙ্গোপাধ্যায়) জন্মগ্রহন করেন।
- ১৮৮৪ সালের এই দিনে আমেরিকার ৩৩তম রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান জন্মগ্রহন করেন।
- ১৮৯৫ সালের এই দিনে মার্কিন ঔপন্যাসিক, নাট্যকার ও কবি এডমন্ড উইলসনের জন্মগ্রহন করেন।
- ১৮৯৯ সালের এই দিনে একজন অস্ট্রীয় অর্থনীতিবিদ ফ্রিড্রিখ হায়েক জন্মগ্রহন করেন।
- ১৯২৪ সালের এই দিনে বাংলাদেশী সঙ্গীত শিল্পী কলিম শরাফী জন্মগ্রহন করেন।
- ১৯৬০ সালের এই দিনে ইতালীয় ফুটবল খেলোয়াড় ফ্রাংকো বারেসি জন্মগ্রহন করেন।
মৃত্যু:
- ১৮৭৩ সালের এই দিনে রাজনৈতিক অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল মৃত্যুবরণ করেন।
- ১৮৮০ সালের এই দিনে ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফোবের মৃত্যুবরণ করেন।
- ১৯০৩ সালের এই দিনে ফরাসী চিত্রশিল্পী পল গঁ গ্যার মৃত্যুবরণ করেন।
- ১৯১১ সালের এই দিনে সাহিত্যিক ও শিক্ষাবিদ আ.ন.ম বজলুর রশীদ মৃত্যুবরণ করেন।
- ১৯৮৮ সালের এই দিনে আমেরিকার সাইন্স ফিকশন লেখক রবার্ট এ হাইনলাইন মৃত্যুবরণ করেন।
- ১৯৯৩ সালের এই দিনে দার্শনিক ও শিক্ষাবিদ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
ইতিহাস:
- ১৭৯৪ সালের এই দিনে ফ্রান্সের রসায়ন বিজ্ঞানের জনক এ্যান্থেনিও লেভিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।
- ১৮৬৩ সালের এই দিনে ভারতে প্রথম রেডক্রস দিবস উদযাপিত হয়।
- ১৯০২ সালের এই দিনে দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি পাহাড় থেকে বিকট শব্দে হাঠৎ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় সেন পিয়ারে নামের একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
- ১৯২১ সালের এই দিনে রুমানিয়ায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৫ সালের এই দিনে সোভিয়েত লাল ফৌজের বার্লিন বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট জার্মানির পরাজয় ঘটে।
- ১৯৬২ সালের এই দিনে রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
- ১৯৯৬ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয়।

No comments:
Post a Comment