"বিতর্কের দ্বন্দ্বে বিকশিত হোক সুন্দর"
উত্তর জনপদের উচ্চশিক্ষার বাতিঘর,শতবর্ষী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ রংপুর এর সম্মানিত শিক্ষক,শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের জানাই বিতর্ক পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চার সাংগঠনিক রুপ লাভ করে ১৯৯৩ সালের ০২ অক্টোবর Debating society নামে
বর্তমানে যা 'বিতর্ক পরিষদ' নামে পরিচিত। প্রতিষ্ঠার পর থেকে তিন যুগ ধরে চর্চা করে যাচ্ছে সনাতনী বিতর্ক,সংসদীয় বিতর্ক,বারোয়ারি বিতর্ক এবং বিভিন্ন সময়ে প্রদর্শনী বিতর্ক হিসেবে আয়োজন করছে রম্য বিতর্ক,জুটি বিতর্ক,আদালত বিতর্ক,আঞ্চলিক বিতর্ক,জাতিসংঘ মডেল বিতর্ক,পেশাজীবী বিতর্ক,কাব্য বিতর্ক প্রভৃতি। বিতর্ক পরিষদ এই অঞ্চলের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা,আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা,বাংলাদেশ বেতার ও জাতীয় টেলিভিশন (BTV) বিতর্ক প্রতিযোগিতায় প্রতি বছর অংশগ্রহণের মাধ্যমে কারমাইকেল কলেজের প্রতিনিধিত্ব করে। এছাড়াও এই সংগঠন থেকে এখন পযর্ন্ত অনেক সদস্য দেশসেরা বির্তাকিক হয়ে গৌরব অর্জন করেছে।
◆ আমাদের অর্জন:-
• বিভাগীয় কর্মশালা আয়োজন- ২০১২
• টি আই বি ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিতর্ক চ্যাম্পিয়ন- ২০১৩,২০১৪,২০১৫
• দূর্নীতি দমন কমিশন বিতর্কে চ্যাম্পিয়ন- ২০১৪
• জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সাফল্য- ২০১৫ থেকে ২০২৩
• বেগম রোকেয়া ফোরাম বিতর্কে চ্যাম্পিয়ন-২০১৩,২০১৬,২০১৯
• জেলা প্রশাসক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন- ২০২১-২০২২
• জাতীয় টেলিভিশন (BTV) বিতর্কে ১৭ বার অংশগ্রহণ করে মোট ১৩ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
◆ আমাদের কার্যক্রম:-
• সাপ্তাহিক অনুশীলন
প্রতি মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত
স্থান: সংস্কৃতি মঞ্চ লিচুতলা,কারমাইকেল কলেজ রংপুর।
• সাপ্তাহিক বিতর্ক পর্যালোচনা
প্রতি রবিবার সকাল ১০.৩০ থেকে ১২.৩০ পযর্ন্ত।
স্থানঃ বিতর্ক পরিষদ কক্ষ।
◆ আমরা যা চর্চা করি:-
• বিতর্ক
• কবিতা আবৃত্তি
• শুদ্ধ উচ্চারণ
• সংবিধান পাঠ
• বক্তৃতা
• উপস্থাপনা
• সাধারণ জ্ঞান
• সংবাদপত্র পর্যালোচনা।
• পাবলিক স্পিকিং
◆ আমাদের সাথে যুক্ত হতে:-
Phone: 01765939449
Facebook: Debating Society, Carmichael College, Rangpur বিতর্ক পরিষদ / Debating Society
Email: ccrdebatingsociety@gmail.com

No comments:
Post a Comment