***নব গঠিত ২০২৩-২৪ কার্যকরী পর্ষদের সকলকে অভিনন্দন*** নতুন সদস্য ভর্তি চলছে... চলে আসুন মঙ্গলবার লিচু তলায়***

Saturday, November 30, 2019

তত্ত্বাবধায়ক শিক্ষকের বাণী (মনীষা-৮)

ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের অন্যতম সংগঠন ‘বিতর্ক পরিষদ’-এর সাহিত্য কর্মীরা ‘মনীষা-৮’ নামক একটি স্মরনিকা প্রকাশ করছে, যা আমার কাছে খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ। স্মরনিকা এমন একটি মাধ্যম যাতে সাহিত্য প্রেমীরা তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পেয়ে থাকে। সৃজনশীল মনোভাব নিয়ে তারা যে প্রকাশনাটি করছে এর মূল্য আমার কাছে খুবই বিবেচ্য। সমাজ, প্রতিষ্ঠান, রাষ্ট্র নিয়ে তাদের সুন্দর ভাবনাগুলো নান্দনিক রূপে বিকশিত হোক এই প্রকাশনায়। তারা বেঁচে থাকুক এরকম সৃজনশীল কর্মে। তাদের কর্মে গুণগত পরিবর্তন আসুক সর্বত্র। বিতর্ক পরিষদ দীর্ঘজীবী হোক। সকলের জন্য শুভেচ্ছা নিরন্তর।

দিলীপ কুমার রায়,
সহযোগী অধ্যাপক, ইংরেজী বিভাগ,
তত্ত্বাবধায়ক শিক্ষক, বিতর্ক পরিষদ,
কারমাইকেল কলেজ, রংপুর।

No comments:

Post a Comment